বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর পল্লী বিদ্যুৎ-২ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুশিল (৩৫)। তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।
বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান- উপজেলার রহিমগঞ্জ থেকে পান ও যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল সিএনজিটি।পথিমধ্যে রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি মহাসড়ক থেকে ছিটকে জলাশয়ে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ওই পান ব্যবসায়ী মারা যান।
জেড





