রংপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর মাহিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস মহিগঞ্জ কলেজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের এক নারী আরোহীসহ চালক ঘটনাস্থলে নিহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চাতালে ঢুকে পড়েলে সেখানে অবস্থানরত সানু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী বাসটি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম দুর্ঘটনায় নিহতের কথা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়েছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এমএম





