রাজধানীর পুরান ঢাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কর্মচারীসহ ৭ জনকে আটক করেছে বংশাল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নিমতলী সুফিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কুদ্দুস ফকির বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে হোটেলের একজন কর্মচারী ও তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এআর