মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামে ইঞ্জিন চালিত নছিমনের চাপায়মিম (৫) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তালখড়ি গ্রামের মু্ক্তিযোদ্ধা সমাধির সামনে এঘটনা ঘটে।মিম উপজেলার উজগ্রামের সাহেব আলী পাটোয়ারির মেয়ে।

প্রত্যক্ষদর্শী মনোজ মিত্র জানান, মিম তার বড় বোন সালমা খাতুনের সঙ্গেপার্শ্ববর্তী তালখড়ি গ্রাম থেকে নছিমনে করে তার খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল।তালখড়ি গ্রামে পৌঁছার পর নছিমন থেকে নেমে রাস্তা পার হতে গেলেসিংড়া-আড়পাড়াগামী অপর একটি নছিমন মিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতেঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচু