রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী রোডের সামাদনগরে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাজুল নামে কারখানার এক কর্মচারী জানান, এটি বাটা জুতার সরবরাহকারী কারখানা। দুটি কারখানার মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। আগুন লাগার সময় কারখানায় ৩০-৪০ জন কাজ করছিলেন। হঠাৎ আগুন দেখে পালিয়ে যান শ্রমিকরা।
এমএনজে





