মুন্সীগঞ্জ সদর উপজেলায় রিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে রিয়ার শ্বশুরবাড়ির গোসলখানা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়।

গৃহবধূ রিয়া আক্তার প্রবাসী মো: নাজমুল হাসানের স্ত্রী।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানায়, সদরের মাকহাটি গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী নাজমুল হাসানের সঙ্গে রিয়া আক্তারের ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই নাজমুল দক্ষিণ আফ্রিকা চলে যায়। দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়ে ৪ মাস আগে দেশে ফিরে আসেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, শ্বশুড়বাড়ির গোসলখানায় ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

এমবি