সাভারের একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকালে সাভার পৌর এলাকার নামাবাজারে গৌরাঙ্গ সরকারের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।

র‌্যাব- ৪ সূত্র জানায়, দীর্ঘদিন নামাবাজারে ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানা থেকে নিম্নমানের চিনি, ফিটকিরি, ও বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিকেলসহ প্রচুর পরিমাণ ভেজাল গুড় জব্দ করা হয়। পরে ভেজাল গুড় তৈরির এসব উপকরণ ধ্বংস করা হয়।

কেএইচ