কুমিল্লার দেবিদ্ধারেএক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরের নাম রবিউল্লাহ (১২) বলে জানা যায়। নিখোঁজের দুই দিন পর তাকে উদ্ধার করা হয়।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়কামতা ইউনিয়নের বাগুন্ডা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রবিউল্লাহ দেবিদ্ধার উপজেলার বড়কামতা ইউনিয়নের বাগুন্ডা গ্রামের শাহজালাল মিয়ার ছেলে।

দেবিদ্ধার থানারওসি মিজানুরজানান, রবিউল্লাহ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে খেলার উদ্দেশে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।

শনিবার গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক আলামতে মনে হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা,৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ