সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুরের একটি খাল থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যুবদল নেতা মো: বাবলুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাবলু উপজেলার রাধাপুর গ্রামের হাবিব উল্যাহ আজগরের ছেলে ও ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে নেয়ামতপুরের একটি খালে তার লাশ ভাসতে দেখা যায়।
লক্ষ্মীপুর সদর থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরজাহান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ





