রংপুরের সময় টেলিভিশনের সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও লালমনিরহাটে দৈনিক ভোরের পাতার সাংবাদিক আসাদুল ইসলাম সবুজের উপর হামলার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

রোববার (২১ মার্চ) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে বুড়িমারী-লালমনিরহাট সড়কে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সহ-সভাপতি স্বপন কুমার দে, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন নিশান, মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খান, রির্পোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমন, আনন্দ টেলিভিশনের সাংবাদিক রাকিবুল হাসান রিপন, বিএমএসএফ’র আহবায়ক নুরনবী সরকার, রির্পোটার্স ক্লাবের সম্পাদক ইউনুস আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

নুরনবী/এমবি