ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিয়া পাড়ার জঙ্গি আস্তানায় পুলিশ ও কাউন্টার টেররিজমের ‘অপারেশন সাউথ প’ সমাপ্ত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ‘অপারেশন সাউথ প’ সমাপ্ত ঘোষণা করা হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের বিস্তারিত কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে চালানো এই অভিযানে ছোট ছোট ১৭ কনটেইনার বিস্ফোরকদ্রব্য, ১৫টি জেহাদি বই, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি শক্তিশালী বোমাও নিষ্ক্রিয় করা হয়।
এমএনজে





