গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। ‘পারিবারিক কৃষিঃ প্রকৃতি সুরক্ষা ও সবার জন্য খাদ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে দিবসটি উৎযাপন র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মুহাঃ রাশেদুল হক প্রধান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, খাদ্য কর্মকর্তা আঃ জলিল মণ্ডল প্রমুখ।

এসএইচ