রাজধানীর মিরপুর-১ এ দাউদকান্দি উপজেলার বড়সাত পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীনের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ইউপি চেয়ারম্যানের বাবার নাম মৃত আলী জব্বার। তার গ্রামের বাড়ি বড়সাত পাড়া দাউদকান্দি কুমিল্লা। তিনি রায়েরবাগ যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।
ছেলে সাদ্দাম হোসেন জানায়, তার বাবা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এবং পরিবহন ব্যবসায়ী। মাঝে মধ্যে তিনি বিভিন্ন কাজে ঢাকায় আসতেন। গত শুক্রবার ঢাকায় আসার কথা বলে আর বাসায় আসেননি।
প্রতিবেশী আলমাস জানায়, নাসির উদ্দীন কুমিল্লা থেকে ঢাকা এসে শনিবার সন্ধ্যায় মিরপুর শাহ আলী মাজারের সামনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাক্ষাৎ শেষে তাকে নিয়ে নাসির একটি বাসায় যান। রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলমাস একটি রিকশা ডেকে প্রথমে তাকে মিরপুর সেলিনা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে নাসিরকে ঢামেকে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার বর্ণনা শুনে আলমাসকে আটক করে মৃতের সন্তানদের খবর দেয়। পরে তারা এসে বিস্তারিত ঘটনা শুনে আলমাসকে নিয়ে সেই বাসার সন্ধানে যায়।
তবে তার পা এবং শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
রাজধানীতে ইউপি চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু
রাজধানীর মিরপুর-১ এ দাউদকান্দি উপজেলার বড়সাত পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীনের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।





