কুমিল্লায় কহিনুর আক্তার(২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। বুধবার সকালে নগরীর বলরামপুর জুলফু মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত কহিনুর আক্তার আবদুল খালেকের স্ত্রী।

পুলিশ সুত্র জানায়, বুধবার সকালে বলারামপুর এলাকার জুলফু মিয়ার বাড়ি থেকে আবদুল খালেকের স্ত্রী কহিনুর আক্তারের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ কহিনুর আক্তারের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে কানের নিচে সামান্য আচড়ের দাগ পাওয়া গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। যদি পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠে তাহলে হত্যা মামলা হতে পারে।

এদিকে নিহত গৃহবধূর বাবা শহিদুল ইসলাম জানান, কহিনুরের সাথে স্বামীর পরিবারিক সর্ম্পক অনেক দিন যাবত খারাপ যাচ্ছিল। আজ বুধবার সকালে কহিনুরের স্বামী মেয়ের মৃত্যুর খবর জানায়। খবর পেয়ে আমরা আসলে তার স্বামী পালিয়ে যায়। এ বিষয়ে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ