নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কঠোর নিরাপত্তার ভেতর দিয়ে চিকিৎসার জন্য ঢাকায় আসছেন।শুক্রবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ হাসপাতালের পেছনের গেইট দিয়ে তাকে ঢাকা পাঠানো হয়।

ডা. শফিউল আজম জানিয়েছেন, শ্যামল কান্তি আগেই সুস্থ হয়েছেন তবে দুই বছর আগে তার ‘ব্র্যান স্ট্রোক’ করেছিল। তাকে নিউরোজিস্ট দেখাতে ঢাকায় পাঠানো হয়েছে। তিনটি হাসপাতালের জন্য রেফার করা হয়।

এদিকে, ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জে ‘তোহিদি জনতা’সহ কয়েকটি ইসলামি সংগঠন বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে ডিআইটি চত্বরে সমবেত হওয়ার চেষ্টা করছে। তারা বিক্ষোভ-মিছিল করবে বলে জানা গেছে।

এআই