ভোলার মনপুরায় মেঘনা নদীতে একটি পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মনপুরা উপজেলার বাদশা মিয়ার চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ফ্রেন্ডস ক্লাব থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মনপুরার উদ্দেশে রওয়ানা হয়। বাদশা মিয়ার চর এলাকায় ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা নিখোঁজ রয়েছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, ট্রলারডুবির ঘটনায় যাত্রীদের উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এসএইচ