রাজশাহী পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে মোবাইলে সেলফি তোলার সময় নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর উদ্ধার হলো কলেজ ছাত্র আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময়ের লাশ!

পানিতে ডুবে যাওয়ার তিনদিন পরে মৃন্ময়ের মরদেহ খিদিরপুরের উত্তর চরে পড়ে ছিলো। তার পরনে প্যান্ট ও পায়ে মোজা ছিলো। আজ বুধবার দুপুর দুইটার দিকে রাজশাহী দমকল বাহীনি ডুবুরি লিডার নূর উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।তিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকল কলেজ রামক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিহত মৃন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন টাইম নিউজকে জানান, একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে আমাদের টিম সেখানে উপস্থিত হয় এবং  লাশ উদ্ধার করা হয়।

এদিকে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদাৎ হোসেন বলেন, একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রামক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মৃন্ময়ের মামা রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মালেক জানান,‘ পরে যেন কোন সন্দেহ না থাকে, সে জন্য পুলিশী সকল প্রক্রীয়া শেষে চুয়াডাঙ্গার বাড়তে নিয়ে দাফন করা হবে। সে চুয়াডাঙ্গার ডামুড্ডা এলাকার মহসীন আলীর ছেলে।

প্রকাশ থাকে যে, গত রোববার বেলা সোয়া ১টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় পাশে নৌকা ভ্রমনের সময় নদীতে পড়ে ডুবে যায় মৃন্ময়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রোববর ও সোমবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে লাশের সন্ধান পায়নি।

রাশেদুল আলম/এসএম