বেনাপোলে স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বন্দর পরিদর্শন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ।

সোমবার সকাল ১১টায় পঙ্কজ সরণ স্থলপথে ভারত থেকে ফিরে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনে এক বৈঠকে মিলিত হবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি বিজয় সিলভারেস।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বেনাপোল বন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট, আমদানি ও রফতানিকারক সমিতির কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পঙ্কজ সরণসহ অন্য অতিথিদের বরণ করতে ও বৈঠক সফল করতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এএইচ