মানিকগঞ্জে গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে পৌর মেয়র সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক। এর প্রতিবাদে মানিকগঞ্জে বুধবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিক্ষুব্ধ এলাকাবাসী । ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঢাকা গাবতলি মানিকগঞ্জ সড়কের নয়াকান্দি নামকস্থানে গাছের গুড়ি ফেলেরাস্তা অবরোধ করে রাখে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরবাসীর উদ্যোগে গ্যাসের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জাগীর গ্যাস অফিসের দিকে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় মিছিলকারীদের উপর পুলিশ এলোপাতাড়িভাবে টিয়াসেল, গুলি, রাবার বুলেট চালিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশের গুলিতে পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, মেয়রের ভাই দেলোয়ারহোসেন,নয়াদিগন্তর জেলা সংবাদদাতা শাহানুর ইসলামসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত মেয়র ও তার ভাইকে ঢাকা পাঠানো হয়েছে। অপর দিকে পুলিশ দাবী করেছে বিক্ষোভকারীদের লাঠির আঘাতে তাদের ৫/৬ জন সদস্য আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ রাস্তায় টহল দিচ্ছে। এতেসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মুর্হুতের মধ্যে শহরে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থম থমে অবস্থা বিরাজ করছে। সাধরন মানুষের চলাচলও কমে গেছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান এ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





