রাজশাহীতে আহাম্মদুর রহমান রুমন (৪২) নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।তার বিরুদ্ধে অভিযোগ তিনি জামায়াত-শিবিরকে নাশকতার কাজে সহযোগিতা করনে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের ছোট বনগ্রাম এলাকায় তার বাড়ি থেকে পুলিশ রুমনকে আটক করে। রুমন ওই এলাকার মৃত মখলেসুর রহমানের ছেলে।

মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আইনজীবী রুমন প্রায় সময় জামায়াত-শিবিরের নাশকতামূলক বিভিন্ন কাজে অর্থ দেওয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিলেন। পাশাপাশি আদালতে স্বাভাবিক কার্যক্রমে নানা কৌশলে তিনি বিঘ্ন ঘটিয়ে আসছিলেন।

রুমন ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মহানগরের শাহ মখদুম থানার সামনে ককটেল বিস্ফোরণে দুই জন আহত ও কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনার দায়ের করা একটি মামলার আসামি বলে জানান তিনি।

ইআর