রাজশাহীর তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক কলমা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার ১নং কলমা ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
তানোর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, দেশব্যাপী অবরোধ ও হরতাল চলাকালে তানোর উপজেলায় বাসে পেট্রলবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে।
কেএইচ





