বিশ্ব ক্যান্সার দিবস আজ।মরণব্যাধি ক্যান্সারে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় দেড় লাখ মানুষ। সুনির্দিষ্ট জরিপ না থাকলেও বিভিন্ন অনুমাননির্ভর তথ্য-উপাত্ত বলছে, দেশে প্রতি বছর ২ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
এমন বাস্তবতায়ও দেশজুড়ে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা হতাশাজনক। সরকারি স্বাস্থ্য স্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক রেডিওথেরাপি মেশিন না থাকায় বিঘ্নিত হচ্ছে সেবা। কেমোথেরাপির ওষুধগুলো প্রধানত আমদানিনির্ভর ও উচ্চমূল্যের হওয়ায় তা গরিবের নাগালের বাইরে।
বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যান্সারে আক্রান্তের চিত্র বেশ ভীতিকর। এ অবস্থায় আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এবারের প্রতিপাদ্য, ‘ক্যান্সারের কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, ক্যান্সার সম্পর্কে জানুন। ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসুন।’
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)ইএইচ
জাতীয়
বিশ্ব ক্যান্সার দিবস আজ
বিশ্ব ক্যান্সার দিবস আজ।মরণব্যাধি ক্যান্সারে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় দেড় লাখ মানুষ। সুনির্দিষ্ট জরিপ না থাকলেও বিভিন্ন অনুমাননির্ভর তথ্য-উপাত্ত বলছে, দেশে প্রতি বছর ২ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে





