সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার করেছে বিজিবি।
বুধবার ভোরে বিজিবি ৫ ব্যাটেলিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মো. হুমায়ূন কবীরের নেতৃত্বে বিজিবি সদস্যরা এই মাদক দ্রব্য উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩২৮ বোতল বিভিন্ন প্রকারের মদ ও ৪৩ বোতল সুপার স্ট্রং বিয়ার। উদ্ধারকৃত মাদকের মূল্য ৫ লাখ ৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





