বিবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আমেনা বেগম (৩৫) বলে জানা যায়।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কোড্ডা সিগন্যাল কেবিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের মালু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, বিকালে আমেনা নিজ বাড়ি থেকে বাবার বাড়ি পার্শ্ববর্তী চান্দি গ্রামে যাচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসএইচ





