দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২ লাখ ৭ হাজার পিস গরু মোটাতাজাকরণ ও যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোররাতে হিলি সীমান্তের বড়চড়া মাঠ এলাকা থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্ততে বিজিবির একটি বিশেষ টহল ভোররাতে বড়চড়া মাঠ এলাকায় ওৎ পেতে থাকে। এসময় চোরাকারবারী দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে সে স্থান থেকে কয়েকটি প্লাষ্টিকের বস্তা থেকে ভারতীয় গরু মোটাতাজাকরণ সিজেট ট্যাবলেট ২ লাখ পিস, যৌনউত্তেজক দিলখুস ট্যাবলেট ২ হাজার পিস ও অনেগ্রা ট্যাবলেট ৫ হাজার পিস উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা।

এআই