মংলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫জন।
এদের মধ্যে গুরুতর আহতদের বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে মংলা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে মংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড থেকে খুলনার সোনাডাঙ্গার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বাসটি মংলা-খুলনা মহাসড়কের পাওয়ার হাউস সংলগ্ন মেঘনা সিমেন্ট মিলস এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার উপর থাকা স্প্রিড ব্রেকার অতিক্রমকালে গাড়ীটি উল্টে যায়। এ সময় বাসে থাকা এক যাত্রী গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
আহত হয় ১৫জন নারী-পুরুষ ও শিশু। আহতদের উদ্ধার করে দ্রুত মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে স্প্রিডব্রেকারটি বেশ উচু ও স্প্রিডব্রেকারের উপর কোন রংয়ের চিহ্ন না থাকায় দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মংলা থানার এএসআই মো. সাইমন।
এআই





