বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে জেলার কোথাও কোন পিকেটিং ও মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।
হরতালের কারণে সাতক্ষীরা থেকে দূরপাল্লার কোন পরিবহণ ছেড়ে যায়নি। পরিবহণ বন্ধ থাকার কারণে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। তবে জেলার আভ্যন্তরীণ সড়কে সীমিত সংখ্যক যান চলাচল করতে দেখা যায় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের অধিকাংশ দোকানপাট ও অফিস আদালত খুলতে শুরু করে।
নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র্যাহবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল জোরদার আছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘হরতালে নাশকতা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





