বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। মোড়েলগঞ্জ উপজেলা আজ রোববার সকাল ৯টায় সোলমবাড়িয়া বাসস্ট্যান্ডসংলগ্ন দোনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটে।

নিহত মা শিল্পী খানম (৩৫) উপজেলার দোনা এলাকার মোশারফ হোসেনের স্ত্রী ও ছেলে ওমর সানি নয়ন (৭)। নয়ন দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

মোড়েলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, বাগেরহাট থেকে একটি প্রাইভেটকার মোড়েলগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীতমুখী এটি অটোভ্যানকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে মা ও ছেলে ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মা ঘটনাস্থলেই নিহত হন।

নয়নকে উদ্ধার করে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জেড