[size=2]এ বছরের নভেম্বরে ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলন অনুষ্ঠিত হবে। [/size][size=2]এ নিয়ে তৃতীয়বারের মত নেপালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। [/size][size=2]এ বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার মালদ্বীপে সার্কের ৩৫তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত হয়েছেন।[/size]
পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নভেম্বরে ১৮তম সার্ক সম্মেলনের বিষয়ে নেপালের কাছ থেকে প্রস্তাব আসে। এ পস্তাবে সদস্য রাষ্ট্রগুলো সম্মতি জানায়। তবে তারিখের বিষয়টি এখনও ঠিক করা হয়নি। প্রতিটি রাষ্ট্রের কাছ থেকে সুবিধাজনক সময় নিয়ে এর তারিখ ঘোষণা করবে নেপাল।
এর আগে [size=2]নেপালে[/size][size=2] [/size][size=2]৩য় এবং ১১তম সার্ক সম্মেলন যথাক্রমে ১৯৮৭ এবং ২০০২ সালে অনুষ্ঠিত হয়েছিলো। [/size][size=2]নেপালের গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র সচিব শংকর বৈরাঙ্গি নভেম্বরে সার্ক সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। [/size]
তিনি বলেন, আফগানিস্তান,বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলংকা নেপালের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে সুবিধাজনক সময় নিয়ে সুনির্দিষ্ট দিন ঘোষণা করা হবে।
জানা গেছে, সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের নভেম্বরে। এরপর স্বাগতিক দেশ মালদ্বীপ ছাড়াও অষ্টাদশ সম্মেলন আয়োজক দেশ নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে সার্কের দুই শীর্ষ সম্মেলনের মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়নি।
[b]ঢাকা,২১ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
১৮তম সার্ক সম্মেলন নভেম্বরে
এ বছরের নভেম্বরে ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে তৃতীয়বারের মত নেপালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার মালদ্বীপে সার্কের ৩৫তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত হয়েছেন।
জলবায়ু বিশেষজ্ঞ ও অংশীজন আসন্ন কপ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, বাংলাদেশের বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বৈঠকে COP31-এর কর্মপরিকল্পনা, বাংলাদেশের অগ্রাধিকার এবং সম্মেলনকে সামনে রেখে গৃহীতব্য প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা।
১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার
তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে স্পিকারের প্রশ্ন
জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি।
















