দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এই তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বগুড়ার সোনাতলা উপজেলার আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বনভোজনের বাসটি নবাবগঞ্জের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে যাচ্ছিল। সড়কে একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রকি (২৪)। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। বাড়ি নবাবগঞ্জ উপজেলায়।নিহত ব্যক্তির লাশ নবাবগঞ্জ থানায় রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রেজাউল বারী জানান, আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাঁদের মধ্যে মোটরসাইকেলের এক আরোহী, বাসের চালকের সহকারী ও দুই শিক্ষার্থী রয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসে থাকা রাসেল নামের এক শিক্ষক এবং কয়েকজন ছাত্রীর ভাষ্য, একটি মোড়ে মোটরসাইকেলটিকে জায়গা দিতে গিয়ে বাসটি উল্টে যায়।
এমই