১৯৭৪ এর মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে ছিটমহল বিনিয়ময় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করে স্মারকলিপি প্রদান করেছে ছিটমহলের অধিবাসীরা।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে ১২টি ভারতীয় ছিটমহলের সহস্ররাধিক মানুষ সাইকেল র্যাুলিসহ বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ১৯৭৪ এর চুক্তি অনুযায়ী দুই দেশের সরকারের নিকট ১৬২টি ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ার ছড়া ছিটমহলের সভাপতি আলতাফ হোসেন।
বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটহলের লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে বন্দীদশা থেকে মুক্তির জন্য আন্দোলন করে আসছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





