যশোরে যাত্রীবাহী থ্রি-হুইলার উল্টে আবদুল গফ্ফার নামে কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
যশোর-খুলনা মহাসড়কের হাটবিলা এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গফ্ফার কৃষি ব্যাংক রূপদিয়া শাখার কর্মকর্তার ছিলেন। তার বাড়ি সদর উপজেলার শাখারিগাতি গ্রামে।
আহতদের মধ্যে রূপদিয়া এলাকার আবদুস সোবহান, নরেন্দ্রপুর ইউনিয়নের মহিলা সদস্য রাশিদা বেগম, শাখারিগাতি গ্রামের আলিমুন্নেছা, তার বোন রেহেনা, তরিকুল ইসলাম ও আছিয়া বেগমের নাম জানা গেছে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, সদর উপজেলার রূপদিয়া থেকে একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে রূপদিয়ায় যাচ্ছিল। থ্রি-হুইলারটি হাটবিলা এলাকায় এশিয়ান মার্বেল ফ্যাক্টরির সামনে পৌঁছানোর পর হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গফ্ফারের মৃত্যু হয়।।
নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদশর্ক(এসআই) মহিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





