ইন্দুরকানী জেডিসি পরীক্ষার্থীসহ ৯ জন আহত হয়েছে।বৃহষ্পতিবার সকালে ইন্দুরকানী ডিগ্রী কলেজ পরীক্ষার কেন্দ্রে আসার সময় ইন্দুরকানী ফায়ার সার্ভিস এর সামনে ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়।

এতে উপজেলার উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ফারাজানা আক্তার, তামান্না, সুমাইয়া, শামসুন্নাহার, রনি, নাদিরা, ফারজানা ও কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মোঃ শাহরিয়ার ও ইজিবাইক ড্রাইবার সহ ৯ জন গুরুতর আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহন করে।

এমএ