রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ও এনা প্রপার্টিজের এমডি এনামুল  হককে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ  সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত  দুদকের উপপরিচালক রতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

তার বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদের অভিযোগের অভিযোগ রয়েছে দুদকে।

গত ২৬ আগস্ট দুদকে তলব করার পর এমপি এনামুল  একদিন আগে  ২৫ আগস্ট পত্র বাহকের মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে ৩০দিনের সময় চেয়ে আবেদনপত্রটি জমা দেন দুদকে ।

জানা যায়, নির্বাচন কমিশনেরু দায়ে করা হলফনামায় ৯ম ও দশম জাতীয় নির্বাচনের আগে সম্পদের সাবক ও বর্তমান মন্ত্রী,এমপিদের অস্বাভাবিক অৈ ধ সম্পদের তথ্য বেরিয়ে আসে।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
এর পর গত ২২ জানুয়ারি কমিশন সভায় বিগত মহাজোট সরকারের ৭ মন্ত্রী-এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

ইতোমধ্যে দুদক-সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে ঢাকা-১২ আসনের এমপি আসলামুল ।

কিন্তু  রাজশাহীর -৪.এনামুল হক এমপি এবং সাতক্ষীরা-২ .এমপি এমএ জব্বারে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা যায়।

ঢাকা, একে, ৮ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এসএইচ