মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় রোববার সকালে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (১৮) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার ফুলহারা গ্রামের আবদুল মান্নানের ছেলে।

অন্যদিকে, সদর উপজেলার বাড়ারিয়া এলাকায় ট্রাকচাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তিনি পাশের বৌধুতি গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।

ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আলম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-বানিয়াজুরী-ঘিওর সড়কের ওই স্থানে মোটরসাইকেলসহ ফারুককে সজোরে ধাক্কা দেয় বিপরীতগামী একটি ট্রাক। এতে ফারুক গুরুতর আহত হলে স্থানীয়রা পাশের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শওকত আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, সদর উপজেলার বাড়ারিয়া এলাকায় ট্রাকচাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তিনি বৌধুতি গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ১১টার দিকে মমতাজ তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মমতাজ পড়ে গেলে ট্রাকটি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ