রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন।

পথচারী আলামিন জানান, দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় একটি বাস উল্টে গেলে আবদুল লতিফ ও ১২ বছরের এক শিশু গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অজ্ঞাত পরিচয়ে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল লতিফের ভাতিজা নজরুল ইসলাম জানান, উন্নত চিকিৎসার জন্য লতিফকে রাজধানীর শমরিতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শিশুটির পরনে চেক শার্ট ও জিন্স প্যান্ট ছিল বলে পুলিশ জানায়।
পুলিশের ‍এএসআই সেন্টু বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএম