রাজধানীর আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আসমা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে আগারগাঁও বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আসমার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহেষপুরে। তার বাবার নাম আব্দুল কুদ্দুস।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী মাকসুদ জানান, আসমা গাড়িতে ওঠার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এসময় আসমা মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

কেএইচ