রংপুরে বজ্রপাতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আজিজসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহত অপর দুজন হলেন-বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাংরিরঘাট এলাকার রফিকুল ইসলাম (৪৩) ও ক্ষিতিশ রায় (৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে নগরীর মাহিগঞ্জ তাজহাট এলাকায় বাড়ির পাশে কৃষি জমিতে যাচ্ছিলেন আবদুল আজিজ (৫৭)। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান জানান, বিকালে ভাংরিরঘাট এলাকায় নিজেদের বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকুল ইসলাম ও ক্ষিতিশ রায়ের।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





