জামায়াতের ইফতারে যাওয়ায় বরিশালের বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
গত ২০ জুলাই জামায়াতের ইফতার পার্টিতে যান আওয়ামী লীগ নেতা মশিউর রহমান কামাল।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান, মশিউরের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকা, সংখ্যালঘুর সম্পত্তি দখল, একাত্তরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জামায়াতের ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগেও তাকে আরো একবার বহিষ্কার করা হয়েছিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্ব বৈঠকের আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





