পটুয়াখালীর সোনারচরে ঝড়ের কবলে দু’টি মাছ ধরার ট্রলারডুবিতে সাতজন জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে এ দূর্ঘট্না ঘটে।

ফিরে আসা জেলেদের বরাদ দিয়ে চরমোন্তাজ এলাকার ট্রলারমালিক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, স্থানীয়রা তাকে দু’টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা জানিয়েছে। এরমধ্যে একটি ট্রলার ভেসে তীরে ফিরে এসেছে রাত সাড়ে ১০টার দিকে ও সেই ট্রলারের কোনো জেলে নিখোঁজ নেই।

অপর ট্রলার ও সাত জেলের নিখোঁজের বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

এআই