গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথ থেকে বুধবার সকালে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পড়নে চেক লুঙ্গি এবং সাদা হাফহাতা গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে মৌচাক রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়েছে।
ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার রাতে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছে বলে তার ধারণা।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআর
জাতীয়
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু