রংপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে গ্রেফতার করেছে।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে ফেনসিডিল, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জেলা জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

তিনি জানান, পুলিশের এ বিশেষ অভিযানে জেলার কোতোয়ালি থানা পুলিশ ১৬ জনকে, মিঠাপুকুর থানা পুলিশ ৬জনকে, পীরগঞ্জ থানা পুলিশ ৪জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৪জনকে, তারাগঞ্জ থানা পুলিশ ২জনকে, কাউনিয়া থানা পুলিশ ২জনকে, বদরগঞ্জ থানা পুলিশ ২জনকে ও পীরগাছা থানা পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ অভিযান পরিচালনার সময় গ্রেফতারদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

শরিফুল ইসলাম আরও জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ