কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববারদুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শফিক উপজেলার জঙ্গলবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি জঙ্গলবাড়ী মহিলা কলেজের অফিস সহকারী পদে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম দুপুরে জঙ্গলবাড়ী গ্রাম থেকে বাইসাইকেলযোগে কলেজে যাওয়ার পথে কলেজ মোড় এলাকায় কিশোরগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে জরুরি বিভাগে নেয়ার পর দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেএইচ





