ঢাকা থেকে নিখোঁজ ৪ কিশোরকে উদ্ধার করেছে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, গত ২৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় পল্লবী থানার মিরপুর-৭ডি ব্লকের বাবুল শেখের ছেলে রবিউল ইসলাম (১৬), মাহমুদুল হাসানের ছেলে ইউসুব আলী ( ১৫), কামাল হোসেনের ছেলে কাইয়ুম হোসেন (১৪) ও ইসরাফিল হোসেনের ছেলে ইশতিয়াক হোসেন (১৫) বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে তাদের অভিভাবক পল্লবী থানায় সাধারন ডাইরী করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে হাকিমপুর পৌরসভার বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা জানান, অজ্ঞাত এক ব্যক্তি তাদের চাকুরী দেয়ার কথা বলে হিলি সীমান্তে নিয়ে আসে।

এসএ