পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের চার দিন পর মো. তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের লাশ তার বাড়ীর পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কলচমা গ্রামের খলিফা বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, পৌরসভার কলচমা গ্রামের খলিফা বাড়িতে গত বৃহস্পতিবার কৃষক তোফাজ্জল হোসেন ও তার ভাই চৌধুরীর মধ্যে পারিবারিক ঝগড়া বিবাধের সৃষ্টি হয়।

তোফাজ্জলের ভাগিনা মফিজ প্রকাশ থানায় খবর দিলে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইকে ধাওয়া করে। ধাওয়ার পর থেকেই তোফাজ্জলকে আর খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৯টায় বাড়ির পাশ্ববর্তী খালে তোফাজ্জলের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

এআর