বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র তানবীর রহমান (১৩) তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। রবিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এখনও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।
তানবীর রহমান শহরের কাটনারপাড় কাজীখানা এলাকার ব্যবসায়ী তাহমিদুর রহমান রাবুর ছেলে। ওইদিন সকালে সে শহরের হাকির মোড় এলাকায় ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর সে আর ফিরে আসেনি বলে জানান তার বাবা তাহমিদুর রহমান।
এ ব্যাপারে ওইদিন রাতে নিখোঁজ ছাত্রের বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। তিনি জানান, শিশুটি উদ্ধারে চেষ্টা চলছে।
এএইচ





