বেনাপোল বন্দর থানার সাদীপুর গ্রামের এক মসজিদ থেকে নাসির হোসেন (২২) নামে তাবলিগ জামাতের এক সাথির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে সাদীপুর গ্রামের বায়তুল নুর জামে মসজিদের সিঁড়ির রুমে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নাসির কুমিল্লা জেলার দেবিদার থানার নবীয়া বাদ গ্রামের কামরুল হাসানের ছেলে । বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তাবলিগ জামাতের আমির বাবুল হোসেন বলেন, আমরা মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুমিল্লা থেকে রাত ১০ টার সময় সাদীপুর গ্রামের বায়তুল নুর জামে মসজিদে তাবলিগ জামাতের ১৫ সদস্যের একটি দল আসি।
রাতে নামাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের জন্য উঠে দেখি আমাদের সাথি নাসির নিজের মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
ওই সময় এলাকাবাসীর সহযোগিতায় পোর্ট থানায় খবর দিলে পুলিশ সকাল ৯ টার সময় ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে যাই।
নাছির/এমআর





