চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের সময় ফটো-সাংবাদিক হায়দার আলীর ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো-জার্নালিস্ট এসোসিয়েশন(পিজিএ) চট্টগ্রাম নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্র্রতিবাদ বার্তায় এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আন্দরকিল্লায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে তাদের হামলার শিকার হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনিবাহী সদস্য দৈনিক পূর্বদেশের ফটো-সাংবাদিক হায়দার আলী। এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত ছাড়াও তার মোবাইল ছিনিয়ে নেয়া হয়।
তারা বলেন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।





