‘মূসক দেবো জনে জনে, অংশ নেবো উন্নয়নে’ এই স্লোগানে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপি পালিত হচ্ছে জাতীয় মূসক সপ্তাহ। মূসক বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা-কর্মচারি ও ব্যবসায়িরা র্যা লিতে অংশ নেয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়।
মূসক সচেতনতায় রঙ বেঙয়ের পোশাকে বাদক দল ঘোড়ার গাড়িতে চড়ে মৎস্য ভবন, কোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন, কাঁকরাইল হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয় র্যা লিটি।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআ