ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি মুকুল তালুকদার (৪৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘বুধবার বিকালে ৩টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তার মরদেহ ফরিদপুরের সদরপুর উপজেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে।’
মুকুল তালুকদার দৈনিক যায়যায়দিন, মানবজমিন, নয়াদিগন্ত, আমার দেশ, আরটিভি ও মোহনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নেতারা। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুকুল তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করেন।
এমআর





